সোমবার, ১৩ জুলাই ২০২৬
সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম যমুনার চরে আর্জেন্টিনা পতাকার আদলে বটগাছ, দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বন্যার্তদের চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি - ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
advertisement
জাতীয়

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশের ৬৪ জেলার জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম জেলা। চার দফায় জেলাটির জন্য ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই সাত জেলার জন্য মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া বাকি ৫৭ জেলার প্রতিটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ মেট্রিক টন করে চাল দেওয়া হয়েছে। এসব জেলার জন্য মোট বরাদ্দের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা বরাদ্দ অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ