রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
জাতীয়

তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "তিস্তা প্রকল্প মূলত বাংলাদেশের একটি নিজস্ব প্রকল্প। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী এই প্রকল্পে চীন কাজ করবে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাবে। তিস্তা ইস্যুতে চীনের এই সমর্থন ভবিষ্যতেও বজায় থাকবে।" এর বাইরে অন্য কোনো রাজনৈতিক বা কৌশলগত বিষয় তাদের ভাবনায় নেই বলেও স্পষ্ট করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত চীন সফরে 'তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প' বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এই প্রকল্পের সঙ্গে অববাহিকার লাখ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চীন সফরকে অত্যন্ত সফল ও ঐতিহাসিক আখ্যা দিয়ে ইয়াও ওয়েন বলেন, এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

একই সঙ্গে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

সর্বশেষ পাওয়া সংবাদ