বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
জাতীয়

জাইকার উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিদর্শন করল জাপানের ৮ প্রতিষ্ঠান

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সফলভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতভিত্তিক পাঁচ দিনব্যাপী একটি বিজনেস স্টাডি ট্যুর আয়োজন করেছে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর সহযোগিতায় আয়োজিত ‘হেলথ সেক্টর বিজনেস স্টাডি ট্যুর’ ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে জাপানের আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নেওয়া, টেকসই সমাধানের সম্ভাবনা খোঁজা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অন্বেষণ ছিল এ সফরের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং দেশে জাপানি প্রতিষ্ঠানের উপস্থিতিও ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে অসংক্রামক রোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন, মানসিক স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও জোরদারের সুযোগ রয়েছে, যা এ খাতে উদ্ভাবন ও সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করছে।

এ প্রেক্ষাপটে চিকিৎসা সরঞ্জাম, রোগ নির্ণয় কিট, পরিচ্ছন্নতা প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পরামর্শসেবা, স্যাটেলাইট রিমোট সেন্সিং ও ভূ-স্থানিক তথ্যনির্ভর প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় বিশেষজ্ঞ জাপানের আটটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিয়ে আসে জাইকা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সংযোগ স্থাপনই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সফরকালে প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কন্টিনেন্টাল হাসপাতাল, গ্রামীণ হেলথ টেক লিমিটেড, জিএমই গ্রুপ এবং মনের বন্ধু কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে। তারা জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং মিউপ ইনকরপোরেটেডের পরীক্ষাগারও পরিদর্শন করেন। এছাড়া নরসিংদী জেলা সদর হাসপাতাল, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাঁশগাড়ি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন।

এ সফরের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের প্রযুক্তি ও উদ্ভাবন কীভাবে কাজে লাগানো যেতে পারে, সে বিষয়ে সম্ভাবনা যাচাইয়ের সুযোগ পায়। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিত্তিক ব্যবসায়িক মডেল গড়ে তুলতে জাইকার ‘জাইকা বিজ’ কর্মসূচির আওতায় ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে জাইকা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ