রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
জাতীয়

এক বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ও উপজেলা হাসপাতালগুলোতে অন্তঃসত্ত্বা মায়েদের নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করতে আগামী তিন বছরের মধ্যে আরও ২৫ হাজার দক্ষ মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার (২১ জুন) পর্তুগাল সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এই তথ্য জানান।

তিনি বলেন, মিডওয়াইফদের নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান নিশ্চিত করতে তাদের বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে।

তৃণমূলের স্বাস্থ্যসেবা কাঠামোকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা তুলে ধরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এই নেটওয়ার্কের আওতায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

কমিউনিটি ক্লিনিকের ভবিষ্যৎ নিয়ে সংশয় দূর করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী স্পষ্ট ভাষায় বলেন, “বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো যেভাবে চলছে, সেভাবেই সচল থাকবে। এগুলো বন্ধের কোনো পরিকল্পনা নেই। বরং নতুন এই নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার পরিধি আরও বিস্তৃত করে মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।”

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ