রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু এনআইডি সংশোধনে চট্টগ্রামে ‘ক্যাটাগরি বাণিজ্য’! - ১০–৩০ হাজার টাকায় দ্রুত কাজের অভিযোগ, দুই নির্বাচন কর্মকর্তাকে শোকজ নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এআই-এর বিস্তারে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি: ক্যাসপারস্কি
advertisement
জাতীয়

কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর প্রবণতা একটু বেশি থাকে। এরপরও পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ থাকায় এই সময়ে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

বুধবার (১০ জুন) সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে ‍তিনি এ তথ্য জানান।

জহিরুল ইসলামের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা সারাদেশে প্রত্যেকটা ভ্যাকসিনের তিন স্তরে স্টক রেডি রেখেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন রেখেছি। জেলাগুলোতেও স্টক রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ