বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
জাতীয়

রাশিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক:

এক বছরেই ১ লাখ বাংলাদেশি কর্মী নেবে মস্কো

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে জনশক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে এক যুগান্তকারী চুক্তি ও আলোচনা সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে রাশিয়ায় বর্তমানে কর্মরত ১০ হাজার বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী এক বছরের মধ্যে ১০ গুণ বাড়িয়ে এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা, যাতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য জানানো হয়।

রাশিয়ায় চলমান তিন দিনের সরকারি সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই প্রস্তাব দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি কর্মী সংখ্যা ১ লাখে উন্নীত করার প্রস্তাবের ওপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ। উভয় পক্ষই শিগগিরই এর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি ১০ গুণ বাড়ানোর এই সিদ্ধান্তকে অন্যতম প্রধান মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জনশক্তি খাতের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ও রাশিয়া একমত হয়েছে যে, বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই দেশের সম্ভাবনার তুলনায় অনেক কম এবং তা দ্রুত উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত।

বিশেষ করে রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ সামগ্রীর বাজার সম্প্রসারণের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাণিজ্যের নতুন সুযোগ অন্বেষণ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়ায় পাঠানোর প্রস্তাব করা হলে, রুশ পক্ষ তা সাদরে স্বাগত জানায়।

এবারের আলোচনায় প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত সহযোগিতা বেশ গুরুত্ব পেয়েছে। কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে একটি রুশ বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। এই প্রস্তাবে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া।

এছাড়া বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা প্রণয়ন এবং এই খাতে একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনে কারিগরি ও কৌশলগত সহায়তা করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে মস্কো।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৭ জুন থেকে রাশিয়া সফরে রয়েছেন। এই উচ্চপর্যায়ের সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সর্বশেষ পাওয়া সংবাদ