রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক  অনুদান দিল উপজেলা বিএনপি নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলা, বাংলাদেশিসহ নিহত ১২ চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আইসিএসবি’র সেমিনার অনুষ্ঠিত ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, রমজানেও সংকট হবে না : খাদ্যমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের মূল্যায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন কর্মপদ্ধতি
advertisement
জাতীয়

সব আন্তঃনগর ট্রেনে নারী কোচ চালুর পরিকল্পনা সরকারের: রেলমন্ত্রী

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু করেছে সরকার। ঈদের আগে তিন দিন এই সুবিধা কার্যকর থাকবে। পরে সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ সংরক্ষণের বিষয়ে কাজ করা হবে।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঈদযাত্রার সময় নারীদের জন্য ট্রেনে একটি করে কোচ সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এরপর রাতেই রেলসচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ বিষয়টি কার্যকর করা হয়েছে। ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ সংরক্ষণের বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ করা হবে। 

মন্ত্রী বলেন, টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এই অবস্থায় একটি কোচ রিজার্ভ করা বেশ কঠিন। তারপরও আমরা নতুন দুটি কোচ চালু করেছি। একটি আজ থেকে সোনার বাংলা ঢাকা-চট্টগ্রামে এবং আরেকটি ঢাকা-সিলেট রুটে। ঈদের আগ পর্যন্ত এই তিন দিন নারীদের জন্য কোচ রিজার্ভ থাকবে। শুধুমাত্র নারীরাই ওই কোচে বসতে পারবেন।

এ সময় ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কিন্তু অনেক যাত্রী বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার পরিবর্তে মহাসড়কে নেমে চলন্ত যানবাহনে ওঠার চেষ্টা করেন। আমরা মানুষকে নিয়মিত পরিবহনে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু অনেকে ছোট পিকআপ, ট্রাক বা উন্মুক্ত যানবাহনে উঠে পড়ছেন। এটা ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি রডবোঝাই ট্রাক উল্টে হতাহতের ঘটনায় মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এটি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কয়েকজন যাত্রীও চালককে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন। রডবোঝাই ট্রাকে ২৫-২৬ জন যাত্রী উঠে পড়েছিলেন। এ ধরনের উন্মুক্ত পণ্যবাহী যান যাত্রী পরিবহনের জন্য নয়। যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ