সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: জ্বালানি মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে শহরাঞ্চলে বড় বড় ভবন নির্মিত হলেও শিশু-কিশোরদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। এর ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি স্কুলে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাকে অপরিহার্য উল্লেখ করে তিনি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি প্রজন্ম মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পারলে দেশও সুন্দর হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, নাজরান রউফ, সাইদুর রহমান বাচ্চু এবং মামুন খান। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ