সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি শামীম রাজু। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেউলী গাছুপাড়া এলাকার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, শামীম রাজু ২০০৬ সালে আনিছুর রহমানের কাছ থেকে একটি ধানের জমি বর্গা নেয়। শামীম রাজু ওই জমিতে ধান ফলায় এবং ১ ডিসেম্বর ধান কাটার পর আনিছুরের ভাগকৃত ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে আসতে বলে। পরবর্তীতে ধান নিয়ে শামীম রাজু সন্ধ্যায় আনিছুরের বাড়িতে যায়। তার বাড়িতে থাকাকালীন শামীম রেজা আনিছুরকে হত্যা করে। পরে নিহতের ভাই আঃ আজিজ হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামি শামীম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় আসামি শামীম রেজা ৩ বছর ৬ মাস জেল খেটে জামিনে বের হয় এবং ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। এছাড়া গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। আইনগত ব্যবস্থা নিতে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ