সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

বেনজীরের সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আজ আদালতে বেনজীরের সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন।

আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এ ছাড়া, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তা নিয়ে অনুসন্ধান করে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত।

পরে অবৈধ সম্পদের বিষয়ে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

দুদকের নোটিশ অনুযায়ী, বেনজীর আহমেদকে আজ বৃহস্পতিবার এবং আগামী রোববার তার স্ত্রী ও মেয়েদের দুদকে হাজির হতে বলা হয়।

কিন্তু, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিন সময় চেয়ে দুদকে আবেদন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ