সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আইন-আদালত

উল্লাপাড়ায় স্বপন হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার কলেজ ছাত্র মোঃ স্বপন হোসেন (২০) হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ পান্না আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। পান্না শাহীকোলা গ্রামের মৃত বেলাত প্রামানিকের ছেলে।

পলাতক এই আসামীকে ২৮ এপ্রিল রাতে নারায়নগঞ্জ জেলার সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়। নিহত স্বপন উপজেলার শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাতে পান্না ও রাকিব পূর্ব পরিকল্পিতভাবে মোবাইল ফোনে স্বপনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের পাশের ফসলী মাঠে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রামে জমিজমা নিয়ে পান্নার সঙ্গে তার আপন চাচাতো ভাই হাফিজুল ও হামিদুলের গোলযোগ ছিল। এতে নিহত স্বপন প্রতিপক্ষ হাফিজুল ও হামিদুলের দলে যোগ দেওয়ায় এবং পান্নার মেয়েকে উত্ত্যক্ত করায় স্বপনের সঙ্গে পান্নার শত্রুতার সৃষ্টি হয়। এই শত্রুতার জের ধরেই পান্না তার সহযোগী রাকিবকে নিয়ে স্বপনকে হত্যা করে। ঘটনার রাতে হ্যামার দিয়ে স্বপনের মাথায় আঘাত করা হয়। স্বপনের মৃত্যু নিশ্চিত করতে ঘাতক পান্না তার শরীরেও হ্যামার দিয়ে কয়েক দফা আঘাত করে।

এর আগে এই মামলার অপর আসামী রাকিবকে পুলিশ ঘটনার পর দিন গ্রেপ্তার করে। তবে বর্তমানে সে জামিনে আছে। পুলিশ রাকিবের জামিন বাতিল করার জন্য আদালতে আবেদন জানাবেন বলে উল্লেখ করেন সহকারী পুলিশ সুপার।

সর্বশেষ পাওয়া সংবাদ