সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
advertisement
আইন-আদালত

কোনাবা‌ড়িতে অটোরিকশা চালককে পি‌টিয়ে হত্যা: গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পু‌লিশ। রোববার রাতে কোনাবা‌ড়ি আমবাগ এলাকা থেতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আমবাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু(২৩) ও আমবাগ পুর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত(১৬)।

সোমবার (১৫ এপ্রিল) দুপু‌রে জিএম‌পি কার্যালয়ে প্রেস‌ব্রিফিং এ গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উপ-পুলিশ ক‌মিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।

পু‌লিশ জানায়, শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অটোরিকশাচালক মাসুদ রানা(৩৫)কে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।

নিহত অটোরিকশা চালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।

নিহত মাসুদ রানার স্ত্রী সে‌লিনা বেগম বাদী হয়ে জিএম‌পি কোনাবা‌ড়ি থানায় অ‌ভিযোগ দায়ের করে। অ‌ভিযোগের প্রেক্ষিতে গতরাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সাথে জ‌ড়িত বাকীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে ব‌লেও জানান জিএম‌পি উপ-পু‌লিশ ক‌মিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ