সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নাকচ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় জামিন পাননি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।
আজ বুধবার মঙ্গলবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী এ আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছিলো অভিযুক্ত ওই শিক্ষককে।

আইনজীবীরা জানান, সকালে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন।

এদিকে দুইদিনের রিমান্ড শেষে অবন্তিকার সহপাঠী ও মামলার আরেক আসামি আম্মান সিদ্দিকীকে কুমিল্লার আদালতে তোলার কথা রয়েছে।

গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য আম্মান ও দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা।

এর আগে এক সংবাদ সম্মেলনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আসামিদের আংশিক সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জবি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ