সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

জুড়ীতে শিশু ধর্ষণকারী কালা গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: শিশু ধর্ষণ, ছেলেদের বলাৎকার ও চোরাইমাল বহন সকল অপরাধমূলক কাজ করাই কালার দৈনন্দিন জীবনের কাজ। গ্রেপ্তারকৃত কয়েকটি মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে কালাকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জুড়ী থানার সাব ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।তাকে গ্রেপ্তারে ভোগতেরা গ্রাম সহ ভোক্তভোগীরাও এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, মৌলভীবাজারের জুড়ী থানার ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর আলম কালা গত ৫ই মার্চ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্রীকে ধর্ষণ করে ।পরবর্তীতে ধর্ষিতা শিশুর মেয়ের মা বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ কালাকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গত রবিবার (১০ মার্চ) মানববন্ধন করে।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, তার বিরুদ্ধে জুড়ী থানায় দুইটি ধর্ষণ, একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় মোট ৫টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরেকটি মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ