মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান (২৩) নড়াইল জেলার সদর থানার পঙ্কবিলা গ্রামের আলম শেখের ছেলে এবং মোঃ আল মারুফ ইমন (২৪) নড়াইল সদর উপজেলার লষ্করপুর গ্রামের গোলাম রবের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলিডাঙ্গা গ্রামের হরিচাঁদ দাস এর চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সি, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ