মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

গণস্বাস্থ্য মেডিকেলে ১১০ শিক্ষার্থী ভর্তি বহাল, ১০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১ শিক্ষাবর্ষে শুধুমাত্র ১১০ জন শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। তবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।
জরিমানার এই টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, এডভোকেট নাহিদ সুলতানা যুথি, এডভোকেট শাকিলা রওশন।

২০২২ সালের ২৮ জুন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে চিঠি দিয়ে জানালো ৫০ জন শিক্ষার্থী গণস্বাস্থ্য মেডিকেল কলেজে বেশি ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেয়া হলো।

১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তি করার অনুমতি সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন। রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ