মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

মেহেরপুরে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক কারাগারে

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মামলায় আটক সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার মিঠুন শাহাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আগের দিন মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রাম থেকে মিঠুন শাহাকে আটক করে। সাদ্দাম হোসেন ওরফ মিঠন শাহ চাঁদবিল গ্রামের মিঠুর ছেলে।

জানা গেছে, মিঠুন শাহা নামের ওই যুবক তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় চাঁদবিলের মানুষজন উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মেহেরপুর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে তার নামে একটি মামলা দায়ের হয়। পরে আদালতে নেওয়া হলে শনিবার মিঠুন শাহ আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ