মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নড়াইলে যোগ্যতা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক, তিন মাসের কারাদণ্ড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. সফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান। 

মো.সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগী চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন। গোপন সংবাদ পেয়ে ওই ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার সাজেদা পলিন বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনরকম চিকিৎসা বিষয়ক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই “বিশেষজ্ঞ চিকিৎসক” সেজে মনগড়া চিকিৎসা দিয়ে আসছিলো। আজ তাকে গ্রেপ্তার করে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সবাই এমন ভন্ড-প্রতারক সম্পর্কে সচেতন থাকবেন এবং আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ