বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
আইন-আদালত

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শহীদুজ্জামান শিমুল. সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন।  তিনি ২০২১ সাল থেকে কারাগারে ছিলেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান,  তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষিতা এক মহিলাকে দেখতে আসলে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। ওই হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে সাড়ে ৩ বছরের সাজায় দন্ডিত হন। এরপর থেকে জেলা কারাগারে অন্তরীন ছিলেন আব্দুস সাত্তার। ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার সেখানে তার মৃত্যু হয়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ