মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

আয়ান ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আইওয়াশ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বাড্ডার ইউনাইটেড মেডিকেলে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, তা হাস্যকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার এ ঘটনায় রিট শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করেন। এ বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে বলে জানানো হয়।

এ সময় হাইকোর্ট বলেন, ‘আয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্টে করা স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশগুলো হাস্যকর। এটা এক ধরনের আইওয়াশ।’

শুনানির সময় হাইকোর্ট আরও বলেন, ‘প্রতিবেদন পড়ে মনে হচ্ছে, রোগীর প্রতি চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ছিল।’

এর আগে রোববার সকালে বাড্ডার ইউনাইটেড মেডিকেলে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. পরিমল কুমার পাল এই তদন্ত প্রতিবেদন জমা দেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার এ বিষয়ে শুনানি হয়।

এর আগে, গত ২৫ জানুয়ারি আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। পরে আদালত আজকের মধ্যে দাখিলের নির্দেশ দেন।

৩১ ডিসেম্বর পাঁচ বছরের শিশু আয়ানের খৎনা করাতে ইউনাইটেডে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে চেতনানাশক দিয়ে খৎনাও করা হয়। আটদিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে দুই চিকিৎসক অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ ও ডাক্তার তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা।

এর আগে গত ১৫ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়া আয়ানের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং চিকিৎসকের লাইসেন্স কেন বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করে আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ