মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

তাড়াশে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির পাঁচ মাসের কারাদণ্ড

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গাঁজা সেবন কালে মো. আফজাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/১ সারনীর ২১ নং ধারায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থ দন্ড সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত আফজাল হোসেন উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের মো. হযরত আলী ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাগুড়া গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গাঁজা সেবন অবস্থায় আফজাল হোসেনকে হাতে নাতে আটক করে। পরে তার কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবন করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/১ সারনীর ২১ নং ধারায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থ দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

image-88

সর্বশেষ পাওয়া সংবাদ