মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চেক ডিজঅনারের মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।কারাদণ্ডের পাশাপাশি তাদের তিন লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুন আলেশা মার্ট থেকে ডিসকাউন্টে ক্রয়ের জন্য একটি মোটরসাইকেল অর্ডার করেন নুরুজ্জামান রিপন নামের এক গ্রাহক। মূল্য বাবদ ২ লাখ ৫০ হাজার ৩১০ টাকা বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করেন ওই গ্রাহক। টাকা পরিশোধের পর ৪৫ দিন পার হলেও তার মোটরসাইকেল বুঝিয়ে দেয় আলেশা মার্ট। এরপর বারবার মোটরসাইকেল হস্তান্তরে ব্যর্থ হয়ে ওই বছরের ২৮ ডিসেম্বর মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা চেক প্রদান করে আলেশা মার্ট। পরবর্তীতে ২০২২ সালের ২০ মার্চ ঢাকার সোনালী ব্যাংক লিমিটেডের ডিস্ট্রিক কাউন্সিল হল শাখায় চেক নগদায়নের জন্য জমা দিলে সেটি ডিজঅনার হয়। পরবর্তীতে একাধিকবার টাকার বিষয়ে আলেশা মার্টের সঙ্গে যোগাযোগ করলে তারা টালবাহানা করতে থাকে। পরে এ ঘটনায় ২০২২ সালের ১৯ মে ভুক্তভোগী নুরুজ্জামান রিপন বাদী হয়ে মামলা করেন। রিপন ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর গাড়িচালক।

সর্বশেষ পাওয়া সংবাদ