মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

সন্তান হারানো আরেক মা বিচার চান ইউনাইটেড হাসপাতালের

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া আরেক শিশুর মা বিচার চাইতে এসেছেন হাইকোর্টে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আয়ানের রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুমের সঙ্গে আদালতে আসেন তিনি।

ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া শিশু আয়ানের বিচার চাওয়ার পাশাপাশি নিজের সন্তানের মৃত্যুর বিচার চান তিনি। বলেন, ২০১৫ সালে লেবার পেইন নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে প্রথমে তারা সিজারে ডেলিভারি করার জন্যে চাপ দিতে থাকে। পরবর্তীতে প্রসবের পরেও বাচ্চাকে এনআইসিইউতে নিয়ে যায় তারা। অভিভাবকরা জানতে চাইলেও তখণ বিলের বিষয় ছাড়া কোন কথা বলেননি তারা।

সন্তান হারা সেই মা আরও জানান, ‘আমরা একজন আইনজীবীর এবং শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করলে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চান। তখন তারা জানান, এটা তাদের হাসপাতালের নিয়ম। পুরো দেড় মাস আমার বাচ্চাকে তারা এনআইসিইউতে রেখে মৃত শিশুকে আমাদের কাছে ফেরত দেন। অথচ জন্মের সময় আমার বাচ্চা সুস্থ ছিলো। মৃত শিশুর সঙ্গে হাসপাতালের বিল প্রায় ২০ লক্ষ টাকা আমাদের কাছে দিয়ে যান।

তিনি বলেন, আমি জানি সন্তান হারানোর কী কষ্ট। আমি এ ঘটনার পরে এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম যে সেখান থেকে উঠে আসতে আমার সময় লেগেছে। আমি সে সময় বিচার চাইতে পারিনি, তাই এখন এসেছি আদালতে।

এদিকে আজ ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া শিশু আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজ (২৫ জানুয়ারি) হাইকোর্টে জমা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রোববারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা হয় শিশু আয়ানকে, এরপর জ্ঞান ফেরায় তাকে নেয়া হয় ইউনাইটেড হাসপাতালের গুলশান শাখায়। সেখানে টানা ৭ দিন লাইফ সাপোর্টে রাখার পর মৃত্যু হয় শিশুটির।

সর্বশেষ পাওয়া সংবাদ