বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা
advertisement
আইন-আদালত

নড়াইলে ডাকাতি মামলায় আপন ৪ ভাইয়ের কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডাকাতি মামলায় আপন চার ভাইয়ের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জানুযারী) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ আদালত দুইয়ের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান এরা সবাই লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের অলিয়ার খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের র্মাচ মাসের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়ীতে গভীর রাতে আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধ ভাবে জোরপূর্বক বাড়ীর মধ্যে প্রবেশ করে । মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ীর বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় পরের দিন লোহাগড়া থানা একটি মামলা দায়র করেন ভুক্তভোগীরা। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ০৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামীদের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দেন। রায় ঘোষণার সময় হাসান খান ও হোসেন খান দুই ভাই আদালতে উপস্থিত ছিল। অপর ২ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ