মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নারীর অশ্লীল ভিডিও ধারন: সাতক্ষীরায় গ্রেপ্তার যুবক ৩ দিনের রিমান্ডে

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুবক বাপ্পিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জানুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে শুনানি শেষে আজ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে গত ১৩ জানুয়ারি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে স্কুল, কলেজের ছাত্রী ও মহিলাদের অশ্লীল ভিডিও চিত্র ধারন করে এবং সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মারুফ হোসেন বাপ্পীকে কাটিয়া ঈদগাহ এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশ। সে শহরের এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বাপ্পী ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও ডা. আরমান হোসন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে পরে তাদের সাথে প্রতারণা করতেন। কখনও অর্থ হাতিয়ে নিতেন, আবার কখনও শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি মারুফ হোসেন বাপ্পী শহরের নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করতেন। ওই বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্রীর বাবা সদর থানায় বাপ্পীর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় যায়। একাধিক আইডি ও অন্যের নামের মোবাইল সিম ব্যবহার করে তিনি প্রতারণার সম্রাজ্য গড়ে তোলেন। তাকে ধরতে পুলিশ ফাঁদ পাতে। একপর্যায়ে প্রতারণার শিকার জনৈকা এক নারীর মাধ্যমে গত ১৩ জানুয়ারী বাপ্পীকে উত্তর কাটিয়ার ঈদগাহ ময়দানে ডেকে আনা হয়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করেন। এরপর তার কাছে থাকা দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে তা থেকে একাধিক নারীর অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন তিনি। বুধবার রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

সর্বশেষ পাওয়া সংবাদ