বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: সাজার মেয়াদ শেষের পরও মৌলভীবাজার কারাগারে থাকা গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে সারাদেশের কারাগারগুলোতে সাজার মেয়াদ শেষের পরও থাকা বিদেশি বন্দীদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়।

লিগ্যাল নোটিশে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় লিগ্যাল নোটিশে। এরপরই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ