মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

৬ মাসের মধ্যে রানা প্লাজা হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে অবস্থিত সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ বিচারিক আদালতকে এ নির্দেশ দেয়। একইসঙ্গে ভবনের মালিক সোহেল রানাকেও এদিন জামিন দেয়া হয়নি।

এর আগে আলোচিত এ মামলায় সোহেল রানার জামিন মঞ্জুর করে (রুল অ্যাবসলিউট) গতবছর ৬ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত ৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য উঠে। সেদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসে অন্যতম বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। দুঃসহ স্মৃতি আর আর্তনাদে পেরিয়েছে ওই ঘটনার ১০ বছর, কিন্তু এখনও হয়নি বিচার। রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানির ঘটনায় করা মামলাও এগোচ্ছে কচ্ছপ গতিতে।

সর্বশেষ পাওয়া সংবাদ