বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেলেন এমপি ফিরোজ আহমেদ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতিকের নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক আশিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের পরিদর্শক মেহেদি হাসান জানান, এমপি স্বপন কলারোয়া থানার একটি জিআর মামলার আসামী। মঙ্গলবার দুপুরে তিনি আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন।

উলেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়। ভোটের ঠিক দুই দিন আগে ৫ জানুয়ারী নির্বাচন কমিশনের নির্দেশে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহিদ মুরাদ বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।

এর আগে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে ফিরোজ আহম্মেদ স্বপন আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটাররা ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। অন্যথায় বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়।

তার এই বক্তব্যকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন দাবি করে ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে জেলা নির্বাচন অনুসন্ধ্যান কমিটিতে অভিযোগ করেন জাপা প্রার্থী সৈয়দ দিদার বখত ও আ’লীগের স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। পরে ওই অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ