মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে চয়ন ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬৬ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর’) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর যুগ্ম দায়রা জজ মো. মামুন অর রশিদ এ নোটিশ দেন।

শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো.জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: হালিমুল হক মিরু নির্বাচনী তদন্ত কমিটির নিকট লিখিত অভিযোগ দায়ের করার পর চয়ন ইসলামকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

চয়ন ইসলামকে দেওযা নোটিশে বলা হয়েছে আপনার পক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: নজরুল ইসলাম গত ২১ ডিসেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: হালিমুল হক মিরু কে তিক্ত, উস্কানিমূলক এবং মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী সমর্থক গণকে নির্দেশনা প্রদান করেন এবং ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি প্রদান করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হয়।

এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক শান্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সেমর্মে আগামী রবিবার ২৪ ডিসেম্বর সকাল ১১:৩০ ঘটিকায় শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয়ে শাহজাদপুর, ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ