মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
আইন-আদালত

মৌলভীবাজার জেলা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বেশি বন্দী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারে কারাবন্দির সংখ্যা বেড়ছে। তাই এখন তিল ধারণেরও ঠাঁই নেই জেলা কারাগারটিতে। ৩১৬ জন বন্দির ধারণক্ষমতাসম্পন্ন এ কারাগারে মঙ্গলবার পর্যন্ত বন্দি ছিলেন ৭২৫ জন। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত বন্দির চাপ সামলাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না।

শহরের কেন্দ্রস্থলে জজ কোর্টের পাশে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দিদের আবাসন না হওয়ায় শহর থেকে পাঁচ কি:মি: দূরে মৌলভীবাজার-ঢাকা রোডের গোমড়া মোকামবাজার এলাকায় নতুনভাবে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি ২০০৪ সালে উদ্বোধনের পর পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, জেলার প্রতিটি থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের একাধিক মামলা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত ৬৮ জন গ্রেপ্তার হয়েছেন। যারা সবাই জেলা কারাগারে বন্দি। এ ছাড়া অন্যান্য মামলায় প্রতিদিনই দু-একজনকে কারাগারে পাঠানো হচ্ছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার) গণমাধ্যমকে জানান, যারা নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত কার্যকলাপ করছে তাদের গ্রেপ্তার করছে পুলিশ।

মৌলভীবাজার জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, ধারণক্ষমতার অনেক বেশি বন্দি হলেও বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আসামির সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ হলেও বন্দিদের খাবারের বরাদ্দের কোনো খাটতির সমস্যা নেই। জেলা কারাগারের নিরাপত্তা ইতিমধ্যে আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ