মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: মন্নান গাজী এবং সত্যবান বাউরী উভয়ই সিআর (বন) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।

শ্রীমঙ্গল থানার অপর অভিযানে জিআর (শ্রী) মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে জিআর- (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত আসামি গিয়াস উদ্দিন, জিআর মামলার সুমন পাল, নারী ও শিশু, পিটিশন-১৮০/২২ মামলার মাসেদা বেগম, জিআর (শ্রীঃ) টোটন মিয়া এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি তামজিদ ওরফে তাওহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রহরার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ