মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

চট্টগ্রামে মাদককারবারি আমিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ ৯৫ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আমির হামজা (আমজু) নামের একজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘মো. আমির হামজা চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তা আমলে নেওয়া হবে।’

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে আমীর হামজাকে দুদকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। একই বছর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। দুদক সরেজমিন পরিদর্শন ও থানা থেকে পাওয়া তথ্যে দুদক জানতে পারে তিনি রাঙ্গুনিয়া থানায় একটি মাদক মামলার আসামি।

তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে ২০ লাখ ২০ লাখ ৯৫ হাজার ৭৮২ টাকার সম্পদের তথ্য গোপন করার বিষয়টি পাওয়া যায়। এ ছাড়া তিনি ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের বিপরীতে মেসার্স বিসমিল্লাহ অ্যান্ড আবিদ ফার্নিচার ও মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিল ব্যবসা হতে আয়ের উৎসের বিষয়ে জানালেও সম্পদ বিবরণীতে অনুসন্ধানকালে আয়ের স্বপক্ষে কোনো বৈধ তথ্য দেখাতে পারেননি।

অনুসন্ধান চালাকালে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার স্থবার ও অস্থাবর সম্পত্তিসমূহ অর্জনে প্রদর্শিত আয়ের উৎসের স্বপক্ষে বৈধ ও গ্রহণযোগ্য কোনো রেকর্ডভিত্তিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ