মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

বিএনপির সমাবেশে পুলিশ হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি: ঢাকা পল্টন এলাকায় বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যার ঘটনায় জড়িত ৪ জন কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার রাতে জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় অভিযান পরিচালনা করে আত্নগোপনে থাকা অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে জিএমপি ডিবি পুলিশ।

পরে গ্রেফতারকৃত ইমরান কে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর সেসহ অন্যান্যরা গ্রেফতারের ভয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্নগোপনে থাকে। পরে ইমরানের দেওয়া তথ্য মতে তথ্য প্রযুক্তি ও ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি এবং তাদের মোবাইল বিশ্লেষণ করে পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন, ও বাদল নামে আরো তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।

সর্বশেষ পাওয়া সংবাদ