মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে জামায়াতের ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: তফসিল বাতিল ও তত্বাবধায়ক সরকারের দাবিতে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করার পর গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামীর তিন রোকন সদস্য। এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলো-জেলা জামায়াতের রোকন সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদের।

সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সকালে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় ঝটিকা মিছিল করেন তারা। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়। পরে দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শহরের এসবি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল ও মাত্র ৫ মিনিট সভা করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ