মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

সার কান্ডে চাকুরী খোয়া গেল দুই কর্মকর্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের গুদাম থেকে ১৩ হাজার ৩ শত কেজি সার চুরির অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা করেন বাগান ব্যবস্থাপক সোহাগ আহমেদ।

মামলায় আসামি করা হয় চা বাগানের টিলা হেডক্লার্ক জয়প্রকাশ কৈরী ও গুদামের দায়িত্বে থাকা স্টোর কিপার রাধেশ্যাম কাহারকে।

এ ঘটনায় টিলা ক্লার্ক জয়প্রকাশ কৈরী ও স্টোর কিপার রাধেশ্যাম কাহার পলাতক রয়েছেন। এ ঘটনার জেরে চা বাগানের প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল টি কোম্পানী। শনিবার (১৭ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)।

মদনমোহনপুর চা বাগান সুত্রের বরাতে জানা যায়, গত ২৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চা বাগানের স্টোর ভিজিট করতে আসেন ন্যাশনাল টি কোম্পানির প্রধান কার্যালয়ের পরিদর্শক দল।

সেখানে রক্ষিত মজুদ চালানের ৩৮০ বস্তা ইউরিয়া, টিএসপি সার এর জায়গায় ১১৪ বস্তা সারের হিসাব দেখাতে পারলেও বাকি ২৬৬ বস্তা সারের হিসাব দিতে বাগানের টিলা হেডক্লার্ক ও স্টোর কিপার ব্যর্থ হন। ফলে পরিদর্শক দল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সুপারিশ করা হয়।

এ ঘটনায় প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদ বাগানের স্টোর কিপার ও টিলা হেডক্লার্কের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলা দায়ের এরপর কমলগঞ্জ থানা পুলিশের একটি দল আসামী ধরতে মদনমোহনপুর চা বাগানে গেলে স্টোর কিপার ও টিলা হেডক্লার্কের লোকজন বাগানের পাগলা ঘন্টা পিটিয়ে পুলিশকে ধাওয়া দেয়। এ ঘটনায় পুলিশ আসামী রেখে পালিয়ে যায়।

এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান, পিপিএম (বার) শনিবার দুপুরের দিকে মদনমোহনপুর চা বাগানের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী, মদনমোহনপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মদনমোহনপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক তকদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ