মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
আইন-আদালত

যুক্তরাজ্য প্রবাসীর ওপর হামলার প্রধান আসামি কারাগারে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমানের (৬৬) ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি খায়রুল ইসলামকে (৩০)কে গ্রেপ্তার করেছে পিবিআই।

গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রসগ্রাম গ্রামের হবিব আলীর ছেলে। গত রোববার (৫ই নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

গত চলতি বছরের ৫ই আগস্ট ভোরবেলা নিজ বাসভবন প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান। এ ঘটনায় আদালতের আদেশে গত ১৭ আগস্ট বড়লেখা থানায় ৩ জনের নামে একটি মামলা হয়।

মামলাটি তদন্ত করছেন পিবিআই মৌলভীবাজারের উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন।

প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন বলেন, ‘তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট আবেদন করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ