মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
আইন-আদালত

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আলতাফ হোসেন গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার আগে গত ৩১ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছয় দিনের রিমান্ডে রয়েছেন। আর প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ