মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

মৌলভীবাজার জেলা নায়েবে আমির গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলার জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাঁধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর আসামি ছিলেন তিনি। গত ৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ