মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে ১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।

গ্রেফতার মো.জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ পিস ই্য়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ