মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
আইন-আদালত

উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভূইঁয়া (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর’) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত আজিজুল ভুইঁয়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দন্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামী আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত’।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রলোক গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়েন, এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় তার পর থেকে তানিয়াকে মারপিট করতো আজিজুল।

২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে একপর্যায়ে তানিয়া মৃত্যু হয় এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে সাত জনের নামে উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ