মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে তরুণী হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের মাদকের আড্ডায় বন্ধুদের হাতে নিহত সুমাইয়া খাতুন ওরফে নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী মো. রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তার রোমান ওরফে নোমান (২৫) সদর উপজেলার সয়দাবাদ ইউপির পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডরা স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সয়দাবাদ ইউপির পূর্ব মোহনপুর গ্রামে রাতের বেলায় আকাশ নামে এক বন্ধুর ফাঁকা বাড়িতে বান্ধবী নাসরিনকে নিয়ে গিয়েছিল রোমান। সঙ্গে ছিল রোমানের আরো ৩/৪জন বন্ধু। রাতভর সেখানেই চলে ইয়াবার আড্ডা। এরপর নারসিনকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখা হয়। পরের দিন শুক্রবার ভোরে সেখান থেকে দুই বন্ধু মটরসাইকেলের মাঝখানে মৃত সুমাইয়াকে বসিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রেখে যায়। মর্গের সামনে মৃতদেহ ফেলে রেখে রোমান তার বান্ধুবীর বাবাকে মোবাইলে মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে পালিয়ে যায়।

হত্যাকান্ডের শিকার সুমাইয়া খাতুন ওরফে নাসরিন (১৯) শহরের মাছুমপুর মধ্যপশ্চিমপাড়ার বাসিন্দা বাস শ্রমিক নাসির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ