শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলা খারিজ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা আদালত খারিজ করে দিয়েছেন। বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা জজ আদালতের নব নিযুক্ত পিপি এ্যাড মশিয়ার রহমান জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহম্মেদ, আবু সুমন ও সোহেল রানাকে সাক্ষি করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

এ্যাড মশিয়ার রহমান আরো জানান, বিজ্ঞ বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারানুসারে গত মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ