শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

বগুড়ায় শিবির নেতা রুহানী হত্যা মামলার অন্যতম আসামি নিঝুম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদ নিঝুম (৩৮) কে আটক করে পুলিশে দিয়েছে জনগণ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় বগুড়া শাখা শিবিরের সাবেক সভাপতি মাজেদুর রহমান জুয়েলসহ জনসাধারণ তাকে আটক করে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মত সব সময় রিপুর সাথে থাকতেন। নিঝুমের নামে ২০১৩ সালে ছাত্র শিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশা যোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মটরসাইকেলে আসা কিছু যুবক তাকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর নেতা মাজেদুর রহমান জুয়েল ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫ টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ