শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
আইন-আদালত

খুলনায় জাহিদ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : খুলনা খালিশপুরের আলোচিত জাহিদ হত্যায় ৫ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শা‌হিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- মো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার। এছাড়া জাহিদের বড় ভাই জাবেদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টা ও আহত করার অভিযোগে এই ৫ আসামিকে দণ্ডবিধি ৩২৪ ও ৩০৭ ধারায় ৩ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আসামি মো. ইব্রা আর আলাম আসিফ, মো. রানা হোসেন, সুলতান ওরফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওরফে আরিফ, মো. মেহেদী হাসান ওরফে প্যাকেট মেহেদী ও মো. জাহিদুল ইসলাম জাহিদ খালাস পেয়েছেন।

এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার ক‌তিপয় দুষ্কৃতির সঙ্গে বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় জ‌নৈক জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে পূর্ব থে‌কে ওতপে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে।

এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুই ভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান। এ সময় এ মামলার আসামি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোট ভাই মো. সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।

প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

সর্বশেষ পাওয়া সংবাদ