শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি শফিকুল ইসলাম গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক: পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার ঋণ খেলাপি ব্যবসায়ী এ,কে,এম শফিকুল ইসলাম জুলহাসকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলার সদর থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) ব্যাংকের বকসীগঞ্জ শাখা এবং স্পেশাল ফোর্সের সহযোগিতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় জামালপুরের যুগ্ম দায়রা জজ ও জজ অর্থঋণ আদালত ২০২৩ সালের ০৮ অক্টোবর জুলহাসকে গ্রেপ্তারের আদেশ জারি করেন। দীর্ঘ একবছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন তিনি।

স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী শফিকুল ইসলামের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা ২৩ কোটি ৮৩ লক্ষ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ