শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

অস্ত্র ও মাদক মামলায় বেনাপোলে তিনজনের ১৭ বছর করে কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে অস্ত্র ও মাদকসহ আটক তিন যুবকের ১৭ বছর করে সাজা প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্পেশাল ট্রাইব্যুনাল ৮ এর বিচারক সুরাইয়া সাহাব এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-যশোরের শার্শা উপজেলা বেনাপোল পোর্ট থানা সরবাংহুদাগ্রামের ঈদগাহ পাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম।

বুধবার আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে দুই আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবর একটি টিম মেইন পিলারের একটু দূরে ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে ওৎ পেতে থাকে। তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে তারা। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদেরকে থামতে বললে পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি সদস্যরা তিনজনতে আটক করেন।

পরে তাদের তল্লাশ করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজি ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এই সাজা প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ