শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

টঙ্গীতে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানার পুলিশ টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ