শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো.হৃদয়কে হত্যা মামলায় কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এড.আব্দুর রহমান মাষ্টারকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিট এর সময় রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরে সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

গ্রেফতারকৃত আব্দুর রহমান মাষ্টার (৪৯) কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতির দায়িত্বের পাশাপাশি মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যেও ছিলেন।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণীতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন। ওই ঘটনায় নিহতের ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিএমপি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এসময় তিনি বলেন, ওই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ