শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

তাড়াশে নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর শামীম গ্রেফতার

সাব্বির মির্জা (তাড়াশ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে, বিএনপি ম‌নো‌নিত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা মামলায় সাবেক কাউন্সিলর মো শামীম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার সময় তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শামীম সরকার (৪৫) তাড়াশ
পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো আসলাম হোসেন বলেন, এর আগে গত ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপি সভাপতি মো আসাদুজ্জামান বাদী হয়ে ৯৯জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২৫০-৩০০জনকে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, উল্লেখ্য, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ম‌নো‌নিত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সা‌বেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় গত ১১ সে‌প্টেম্বর এক‌টি মামলা করা হয়। আর এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ