শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৬০ বছর বয়সী অনিতা রানী বর্মন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি কারাগারে অ্যানিমিয়া, ডায়াবেটিকস, শ্বাসকষ্ট সহ নানা রোগে অসুস্থ হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ প্রথমে কারা মেডিকেল, পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনিতা রানী বর্মন নরসিংদী জেলার রায়পুরা থানার বটতুলা হাটি গ্রামের মৃত বিরেন্দ্র চন্দ্র বর্মনের স্ত্রী।

তিনি দক্ষিণখন থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গেল ১৪ ই সেপ্টেম্বর আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার নাহিদা পারভীন।

সর্বশেষ পাওয়া সংবাদ